Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / সাম্বার ছন্দে জয়ে ফিরল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
২০ জুন ২০২৬ ০৮:৩১ | আপডেট: ২০ জুন ২০২৬ ১০:২৮

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তাদের খেলা মন ভরাতে পারেনি ভক্তদের। ব্রাজিল তাদের স্বরূপে ফিরল হাইতির বিপক্ষে ম্যাচেই। ফিলাডেলফিয়া দেখল সাম্বা ম্যাজিক। কুনিয়া, ভিনিদের দুর্দান্ত পারফরম্যান্সে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠল সেলেসাওরা।

আজও নেইমারকে ছাড়াই খেলতে নেমেছিল ব্রাজিল। শুরু থেকেই আজ দারুণ ছন্দে ছিল দলের ফুটবলাররা। ২৩ মিনিটে কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুসের শট গোলরক্ষক ফেরালে ফিরতি বল হাইতির জালে ঠেলেন কুনিয়া।

লিড দ্বিগুণ করেন কুনিয়াই। ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে একাই দ্রুত বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলের দেখা পান এই স্ট্রাইকার।

বিজ্ঞাপন

৪০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার হ্যামস্ট্রিংয়ে লেগেছে বলেই ভিনি ইঙ্গিত দিচ্ছেন।  তার জায়গায় বদলি হয়ে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিংয়ে বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। হাফ টাইমের আগে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে। বিশ্বকাপে ব্রাজিলের অন্তত তিন গোল করার এটি ৪১তম ঘটনা। টুর্নামেন্টের ইতিহাসে আর কোন দলের নেই এ রেকর্ড।

দ্বিতীয়ার্ধে আরও অনেক গোলের সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। তবে অফসাইড ও গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়া হয়নি সেলেসাওদের।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল তারা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর