Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

ক্রীড়া ডেস্ক
২১ জুন ২০২৬ ০৮:১০ | আপডেট: ২১ জুন ২০২৬ ১২:১৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। নবাগত কুরাসাও ছিল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে। এবার তারাই রুখে দিল লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে। আর গোলশূন্য এই ড্রয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্টের স্বাদ পেল ছোট্ট দেশ কুরাসাও।

এই ম্যাচের নায়ক অনায়াসেই বলা যেতে পারে কুরসাও কিপার এলোয় রুমকে। ৯০ মিনিটে রেকর্ড ১৫টি সেভ করে কুরাসাওকে ঐতিহাসিক এক ড্র এনে দিয়েছেন তিনি।

কানসাস সিটিতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর-কুরাসাও। নিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় দুই দলই ছিল চাপে। আজ হারলেই মোটামুটি নিশ্চিত হতো গ্রুপ পর্ব থেকে বিদায়।

বিজ্ঞাপন

পুরো ম্যাচে একের পর এক আক্রমণে কুরাসাও রক্ষণের পরীক্ষা নিয়েছে ইকুয়েডর। তবে ঢাল হয়ে দাঁড়িয়েছেন রুম। দুর্দান্ত সব সেভে কুরাসাওকে গোল হজম করতে দেননি তিনি।

প্রথমার্ধে কিছু সুযোগ পেলেও দ্বিতীয়ার্ধে পুরোটাই ইকুয়েডরের আক্রমণ সামলাতে পার করেছে কুরাসাও।

ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি পেয়েছিল ইকুয়েডর। তবে ভিএআর সেটাকে বাতিল করে দিলে হতাশায় ডোবে লাতিন দেশটি।

শেষ পর্যন্ত গোলশুন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এখনো তাই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রইল ইকুয়েডর ও কুরাসাও দুই দলেরই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর