Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি ভবনের সামনে অবৈধ এনআইডি দোকান উচ্ছেদের নির্দেশ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৭:৩২ | আপডেট: ২১ জুন ২০২৬ ২০:২৮

‎ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে যেকোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি রুখতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আগাঁরগাওয়ে ইসি ভবনের সামনে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী কম্পিউটারের দোকানগুলো চিরতরে উচ্ছেদ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং শেরে বাংলা নগর থানায় আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ইসি।

‎রোববার (২১ জুন) ইসির মাসিক সমন্বয় সভার কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে।

‎ওই কার্যপত্র থেকে জানা গেছে, অবৈধভাবে গড়ে ওঠা এনআইডি সেবা সংশ্লিষ্ট এই ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদের লক্ষ্যে এরই মধ্যেই শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে এবং সে অনুযায়ী উচ্ছেদ অভিযানও চালানো হয়েছে।

‎ইসি কর্মকর্তাদের মতে, এই অবৈধ দোকানগুলো যেন কোনোভাবেই ইসি ভবনের সামনে পুনরায় বসতে না পারে, তা নিশ্চিত করতেই এই অফিশিয়াল উদ্যোগ নেওয়া হয়েছে।

‎উল্লেখ্য, এর আগে গত ১৯ মে শেরে বাংলা নগর থানা পুলিশের সহায়তায় এই এলাকার অবৈধ অস্থায়ী ফটোকপি ও কম্পিউটারের দোকানগুলো উচ্ছেদ করেছিল নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর