Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক
২২ জুন ২০২৬ ০৭:১৮ | আপডেট: ২২ জুন ২০২৬ ১১:৩৭

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে তারা। নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্র করেছিল কেপ ভার্দে। এবার দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিল তারা। পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নকআউট পর্বে আশা বাঁচিয়ে রাখল ছোট্ট এই দেশটি।

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

২১ মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় কেপ ভার্দে।প্রথমার্ধের ৪৪ মিনিটে মাক্সি আরাউহোর গোলে সমতা ফেরে। হাফ টাইমের ঠিক আগে উরুগুয়েকে এগিয়ে নেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বদলি নেমে কেপ ভার্দেকে সমতায় ফেরান এলিও ভ্যারেলা।

বিজ্ঞাপন

বিশ্বকাপে অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল চার হাজার বর্গকিলোমিটার আয়তন আর মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশটি।

প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার অবিশ্বাস্য পারফরম্যান্সে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এবার দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিল তারা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দে তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

ম্যাচে ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৭ শট নিয়ে গোলের দুটিই শুধু লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। কেপ ভার্দের ১২ শটের চারটি লক্ষ্যে ছিল।

শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, একই সময়ে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর