Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে পৌর কর মেলা: কর দিলেই ১০% ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৫:৫৯

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভায় ৪ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলায় বকেয়া ও চলতি কর পরিশোধ করলে পৌরবাসীকে ১০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

​সোমবার (২২ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) এসএম মেহেদী হাসান।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, ​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা।

​পৌরসভার ভারপ্রাপ্ত সহকারী কর আদায়কারক সাইফুল্লাহ জানান, আগামী বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে কর পরিশোধ করলেই নাগরিকরা ১০ শতাংশ ছাড়ের এই বিশেষ সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

​এ বিষয়ে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘পৌরসভার সার্বিক উন্নয়নের স্বার্থে পৌর কর মেলা শুরু হয়েছে। ২৫ জুন পর্যন্ত এ মেলা চলবে। আমি সকল পৌরবাসীকে মেলায় এসে দ্রুত কর পরিশোধ করার আহ্বান জানাচ্ছি। আসুন, নিয়মিত পৌর কর পরিশোধ করুন এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হোন।’

সারাবাংলা/এসআর/এনজে