Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

ক্রীড়া ডেস্ক
২৪ জুন ২০২৬ ০৭:২২ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১১:৪৯

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইল্যান্ড। আকাশে উড়তে থাকা হ্যারি কেইনের দলকে মাটিতে নামাল ঘানা। আজ বোস্টনে গোলশূন্য ড্র হয়েছে দুই দলের ম্যাচটি। ড্রর পর ঘানার খেলোয়াড়দের উল্লাসই বলছিল এই ফল তাদের কাছে জয়ের সমান।

ম্যাচজুড়ে দাপট ছিল ইল্যান্ডেরই। বিরতির আগে ৭৮ শতাংশ বলের দখল ছিল তাদের। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি তারা।

১৬তম মিনিটে মাথায় আঘাত পেয়ে বসে পড়েছিলেন হ্যারি কেইন কেইন। তবে ইংলিশ সমর্থকদের স্বস্তি দিয়ে উঠে দাঁড়ান তিনি। প্রথম ম্যাচে জোড়া গোল করা কেইনও পারেননি ঘানার গোলের তালাটা খুলতে।

ম্যাচে ১৭ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারেনি ইংল্যান্ড। ঘানার বক্সের ভেতরে জটলার মধ্যে সুযোগ পেয়েছে। কিন্তু গোল আদায় করতে পারেনি।

বিজ্ঞাপন

বিরতির পরও দাপট অব্যাহত ছিল ইংল্যান্ডের। পুরো ম্যাচে তাদের বলের দখল ৭৯ শতাংশ। গোলের জন্য ১৯টি শট নিয়ে তাদের লক্ষ্যে শট ছিল ৪টি। ঘানার গোলকিপার সেভ করেন ৩টি।

৮৬তম মিনিটে বড় একটি সুযোগ নষ্ট হয় ইংল্যান্ডের। বুকায়ো সাকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। পরের মিনিটে নিকো ও’রাইলির হেড লাগে ক্রসবারে। আর ভালো জায়গায় বল পেয়েও সেটা উড়িয়ে মারেন হ্যারি কেইন।

এই ড্রতে ২ ম্যাচ শেষে ইংল্যান্ড ও ঘানার পয়েন্ট সমান ৪। নিজেদের প্রথম ম্যাচ হারায় এখনও পয়েন্টের খাতা খুলেনি ক্রোয়েশিয়া ও পানামার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর