Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / কলম্বিয়ার নাটকীয় জয়ে হৃদয় ভাঙল কঙ্গোর

ক্রীড়া ডেস্ক
২৪ জুন ২০২৬ ১০:০১ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১৩:২২

প্রথম ম্যাচে পর্তুগালকে রুখে দিয়েছিল তারা। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার সঙ্গেও ড্রয়ের দ্বারপ্রান্তে ছিল ডি আর কঙ্গো। তবে অন্তিম মুহূর্তে ড্যানিয়েল মুনোজের গোলে স্বপ্নভঙ্গ হলো আফ্রিকার দেশটি। কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে কে গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া।

একটাই গোল হলো ম্যাচে। আর সেই গোলে জিতে নকআউটে নিশ্চিত করেছে কলম্বিয়া। ৭৬তম মিনিটে গোলটি করেন দানিয়েল মুনিওজ।

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচটিতে শুরু থেকেই ভালো খেলেছে কলম্বিয়া। তবে ডিআর কঙ্গো গোলকিপার লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল পাওয়া হচ্ছি না। এমপাসি শুধু প্রথমার্ধেই ৬টি সেভ করেছেন। দ্বিতীয়ার্ধে করেছেন আরও দুটি। তবে ৭৬তম মিনিটে মুনিওজ নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল পাঠানোর সময় নড়তেই পারেননি তিনি।

বিজ্ঞাপন

আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩–১ জয়েও একটি গোল করেছিলেন মুনিওজ। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা। পর্তুগাল ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে।

সারাবাংলা/এফএম