Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / উরুগুয়েকে বিদায় করে নকআউটে স্পেন

ক্রীড়া ডেস্ক
২৭ জুন ২০২৬ ০৮:০১ | আপডেট: ২৭ জুন ২০২৬ ০৯:৪৭

গ্রুপ এইচের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এই ম্যাচে হোঁচট খেলেই বিদায়, এমন সমীকরণ নিয়ে স্পেনের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। শেষ পর্যন্ত বিদায়ঘণ্টা বেজে গেল লাতিন আমেরিকার দেশটির। স্পেনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা। স্পেন পরের রাউন্ডে গেল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। এই গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে নকআউটে গিয়ে ইতিহাস গড়ল নবাগত কেপ ভার্দে।

ম্যাচের শুরু থেকেই উরুগুয়েকে চাপে রেখেছিল স্পেন। একের পর এক আক্রমণে দিশেহারা ছিল লাতিন আমেরিকার দেশটি।

তবে গোলের দেখা পাচ্ছিল না স্পেন। অবশেষে হাফ টাইমের ঠিক আগে ডেডলক ভাঙ্গেন বায়েনা। ৪২ মিনিটে করা তার গোলেই লিড নেয় স্পেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিজ্ঞাপন

বিরতির পর অনেকগুলো পরিবর্তন এনেও ম্যাচে ফিরতে পারেনি উরুগুয়ে।

শেষ পর্যন্ত বায়েনার ওই এক গোলেই ১-০ ব্যবধানের জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল স্পেন।

অন্যদিকে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল উরুগুয়ে।

গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে গেল কেপ ভার্দে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর