Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / দ্বিতীয় রাউন্ডে মেসিদের মুখোমুখি কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক
২৭ জুন ২০২৬ ০৮:২৯ | আপডেট: ২৭ জুন ২০২৬ ১১:৪৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২ এ তাদের প্রতিপক্ষ কে হবে, সে নিয়েই ছিল সবার আগ্রহ। অবশেষে এইচ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের পর জানা গেল,  নবাগত কেপ ভার্দেকে পরের রাউন্ডে পাচ্ছে লিওনেল মেসিরা।

ইতিহাস গড়ে বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছিল তারা।

এরপর উরুগুয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাচেও ২-২ ব্যবধানে ড্র করে কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোল হজম করেনি নবাগত এই দলটি।

শেষ পর্যন্ত সৌদির সঙ্গে গোলশূন্য ড্র করে নতুন ইতিহাস গড়ল তারা।

বিজ্ঞাপন

তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের রানার্স-আপ হয়ে নকআউটে পা রাখল কেপ ভার্দে।

আগামী ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর