Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / মেসির জন্য জীবন দিতে প্রস্তুত সতীর্থরা!

ক্রীড়া ডেস্ক
২৭ জুন ২০২৬ ০৮:৪৭ | আপডেট: ২৭ জুন ২০২৬ ১১:৪৬

লিওনেল মেসিকে তার সতীর্থরা কতোটা ভালোবাসেন, সে কারো অজানা নয়। বহুবার আর্জেন্টাইন ফুটবলাররা নিজেদের এই ভালোবাসার কথা প্রকাশ্যেই বলেছেন। এবার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা বললেন, মেসির জন্য জীবন দিতেও প্রস্তুত দল!

অস্ট্রিয়ার বিপক্ষে মেসির প্রথম গোলের অ্যাসিস্ট এসেছিল মেদিনার পা থেকে। মেসি নিজেই এই অ্যাসিস্টের তুলনা করেছইলেন বার্সেলোনার জর্দি আলবার দেওয়া সেই বিখ্যাত কাটব্যাকের সঙ্গে।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সেই প্রশংসার উত্তরে মেদিনা বলছেন, ‘আমার মনে হয় মেসি একটু বাড়িয়েই বলেছেন। হ্যাঁ, ওই পাসটা দেখে আমারও বার্সেলোনার সেই সোনালী দিনগুলোর কথাই মনে পড়ছিল, তবে আজকাল মিডিয়াতে সবকিছুই একটু বেশি বড় করে দেখানো হয়। আমি কেবল মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে পুরো দল কতটা মরিয়া, তা প্রকাশ পেল মেদিনার কথায়, ‘সামনে আরও ছয়টি ফাইনাল (নকআউটের ম্যাচ) বাকি আছে। আমরা আমাদের সবকিছু উজার করে দেব। কোচ আমাদের যে পজিশনেই খেলাক না কেন, আমরা মাঠে জানপ্রাণ লড়ে যাব, যাতে আমাদের মেসির বিদায়টা সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ হয়। মেসির জন্য আমরা মাঠে জীবন দিতেও প্রস্তুত।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর