Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / অবিশ্বাস্য জয়ে জার্মানিকে বিদায় করল প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক
৩০ জুন ২০২৬ ০৭:০৩ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:৪৮

ইতিহাস গড়ে বিশ্বকাপের সেরা ১৬’তে নাম লিখিয়েছে প্যারাগুয়ে। ১-১ সমতায় শেষ হওয়ার টাইব্রেকারে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাসের সেরা জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে।

ছয় শটের টাইব্রেকারে হোসে কানালে গোল করে প্যারাগুয়েকে নিয়ে যান শেষ ষোলয়।

টাইব্রেকারের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন জার্মানিকে সমতায় ফেরানো হাভার্টজ। মরিসিও গোল করে এগিয়ে নেন প্যারাগুয়েকে। এরপর জার্মানির হয়ে ইয়োশুয়া কিমিচ, জামাল মুসিয়ালা গোল করেন। প্যারাগুয়ের হয়ে গুসাভো গোমেজ ও মাতিয়াস গালিয়ারজা গোল করে প্যারাগুয়ের লিড অক্ষুন্ন রাখেন। এরপরেই ঘটে নাটকীয় ঘটনা। জার্মানির নিক ওল্টমেডের শট রুখে দেন প্যারাগুয়ে কিপার গিল।

বিজ্ঞাপন

তবে অ্যান্তোনিও সানব্রিয়া পারেননি দলের জয় নিশ্চিত করতে, তার শট বাইরে গেলে আশা বেচে থাকে জার্মানির। নাদিম আমিরি গোল করে ৩-৩ করেন। আর জার্মান কিপার নয়ার রুখে দেন ফাবিয়ান বালবুয়েনার শট। ম্যাচ গড়ায় সাডেন ডেথে। তবে টাহ’র শট  পোস্টের উপর দিয়ে যায়। আর কানালে নয়ারকে পরাস্ত করলে প্যারাগুয়ে পেয়ে যায় শেষ ষোল’র টিকিট।

৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ে খেলবে কোয়ার্টার ফাইনালে মঞ্চে  পা রাখার ম্যাচ। অন্যদিকে জার্মানির পঞ্চম শিরোপা অপেক্ষাটা দীর্ঘায়িত হল আরও চার বছর।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর