Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / কেন নেইমারকে নামাননি আনচেলত্তি?

ক্রীড়া ডেস্ক
৩০ জুন ২০২৬ ০৮:১২ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:৪৮

বিরতির আগে ১ গোলে পিছিয়ে ব্রাজিল। সবার নজর তখন বেঞ্চের দিকে। কখন নামবেন নেইমার? অথচ নেইমারকে বিরতির পরও নামাননি আনচেলত্তি। পাকেতা চোটে পড়ায় তিনি আস্থা রাখেন এনদ্রিকের ওপর। শেষ পর্যন্ত দলের সেরা তারকাকে না নামিয়েই ২-১ গোলে জাপানকে হারাল ব্রাজিল।

তাহলে কি নেইমারে আস্থা হারিয়েছেন আনচেলত্তি? ম্যাচ শেষে ব্রাজিলের কোচ অবশ্য ব্যাখ্যা দিয়েছেন নেইমারকে না নামানোর। তিনি জানালেন, ব্রাজিল যদি ম্যাচে সমতা ফেরাতে না পারত, তাহলেই নামাতেন নেইমারকে,‘ আমি অতিরিক্ত সময়ে নেইমারের কাছ থেকে কিছু আশা করছিলাম। আমি তার সঙ্গে কথাও বলেছিলাম যে, আমরা যদি সমতায় ফিরতে না পারি, তবে সে ৬০ বা ৬৫তম মিনিটে মাঠে নামবে। কিন্তু আমরা সমতা ফিরিয়ে ফেলি, আর আমি দলের কাঠামো পরিবর্তন করতে চাইনি কারণ ম্যাচটি তখন দলের নিয়ন্ত্রণেই ছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন,‘ কাসেমিরো ও লুকাস পাকেতার শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই, তাই আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

পিছিয়ে পড়েও শেষ বেলার গোলে জয়ের পর আনচেলত্তির সন্তুষ্টি, ‘আমাদের বেঞ্চে এবং মাঠে প্রচুর বিকল্প সম্পদ রয়েছে। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে ভালো করছে আর একসঙ্গে মিলে লড়াই করছে, এটা দারুণ ব্যাপার। ম্যাচটা বেশ কঠিন ছিল। জাপান সহজ প্রতিপক্ষ নয়, তারা বেশ সুসংগঠিত এবং আক্রমণাত্মক দল। তবে এই জয় আমাদের প্রাপ্য।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর