Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / নাটকীয় টাইব্রেকারে ডাচদের স্বপ্ন ভেঙ্গে শেষ ১৬তে মরক্কো

ক্রীড়া ডেস্ক
৩০ জুন ২০২৬ ১০:০৩ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:৪৯

এক ম্যাচে যত নাটক হওয়া দরকার, হয়েছে সবটাই। ডাচদের এগিয়ে যাওয়া, অন্তিম মুহূর্তে মরক্কোর ম্যাচে ফেরা। অতিরিক্ত সময়ে হাড্ডাহাড্ডি লড়াই, এরপর টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর ফলাফল। মন্তেরেইতে রাউন্ড অব ৩২ এর ম্যাচে ডাচ-মরক্কো লড়াইয়ে শেষ হাসি হাসল আফ্রিকার সিংহরাই। পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬ তে পৌঁছে গেল আশরাফ হাকিমির দল।

ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। অবশেষে ৭২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কোডি গ্যাপকো। সামারভিলের অ্যাসিস্টে গোল করেন এই তারকা ফুটবলার।

ম্যাচে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ডাচরা। তবে নাটক তখনও বাকি। ৯১ মিনিটে ম্যাচে ফেরে মরক্কো। ইস দিওপের দারুণ এক হেডে সমতায় ফেরে লায়ন্সরা।

বিজ্ঞাপন

১-১ এর সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই ৩০ মিনিটেও আর গোল হয়নি।

শেষ পর্যন্ত ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিসের মহড়া দেখিয়েছে দুই দলই। অবশেষে ৩-২ গোলের জয় নিয়ে ডাচদের বিদায় করে পরের রাউন্ডে উঠল মরক্কো।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর