Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেট
৩০ জুন ২০২৬ ১৪:৫৯ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৮:৫৮

বিএনপি নেতা আসলাম চৌধুরী – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নেতা আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর শপথসংক্রান্ত আপিল বিভাগের রায় ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো ব্যক্তির অযোগ্যতা চিরস্থায়ী নয়। আইন অনুযায়ী নির্ধারিত অযোগ্যতা দূর করে তিনি যদি পুনরায় যোগ্যতা অর্জন করেন, তাহলে পুনর্নির্বাচনে অংশ নিতে তার কোনো আইনগত বাধা থাকবে না।

এর আগে একই দিনে ঋণখেলাপির কারণে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল। নির্ধারিত দিনেই আপিল বিভাগ তাদের রায় ঘোষণা করেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর