Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’র বৃক্ষরোপণ কর্মসূচি

সারাবাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬ ১১:৫২ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৪:৫৭

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ লেইস প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (২৯ জুন) গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসরাত জাহান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুবেল মাহমুদ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এএসজি