Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৬:৩৬ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:০৭

ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেন-কে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী মো. সরোয়ার হোসেন-কে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

উল্লেখ্য, মো. সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি দেশের মুদ্রানীতি বাস্তবায়ন, ব্যাংক তদারকি এবং আর্থিক খাতের বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর