Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ বৃত্তি বেড়ে ২০০তে উন্নীত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ২০:৫৪ | আপডেট: ৩০ জুন ২০২৬ ২৩:৫৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ সরকারের বৃত্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৮ সালে যেখানে বৃত্তির সংখ্যা ছিল ৬৫, সেখানে ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২০০-তে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত অর্ধবার্ষিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয়।

তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে এবং এর ফলে আরও বেশি মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে রুশ সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক যুব কর্মসূচি, শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ) ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, ‘নিউ জেনারেশন’ কর্মসূচির আওতায় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল, ইস্টার্ন ইকোনমিক ফোরাম এবং ‘চিলড্রেন ফর পিস’ আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

এছাড়া সাংবাদিকদের জন্য ‘ইন্টার রাশিয়া ফেলোশিপ ফর জার্নালিস্টস’ এবং ‘ওপেন ডায়ালগ’ কর্মসূচির সুযোগ সম্পর্কেও আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরা হয়। বিশেষ করে ‘ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬’-এ বাংলাদেশ দলের সাফল্যের বিষয়টি উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভাও বক্তব্য দেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো