Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ২২:২২ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১০:২৬

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার।

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামি মাসুকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত ২ ডজন মামলা রয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর