Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১২:৩৮ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৪:১৫

ঢাকা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটি হলে দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, লঘুচাপ সৃষ্টি হলে এর সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে। এখন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, লঘুচাপের ফলে সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর