Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় নবাব সিরাজউদ্দৌলার শাহাদাৎবার্ষিকী পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১২:৪০ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১৭:৫৭

নবাব সিরাজউদ্দৌলা।

ঢাকা: ঢাকায় পালিত হলো বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শাহাদাৎবার্ষিকী। নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরী নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলার উপস্থিতিতে গত ৩ জুলাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এনএসএসপি)।


নবাব সিরাজউদ্দৌলার শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল।

আয়োজকরা জানান, যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলে আর কোথাও এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করার তথ্য তাদের জানা নেই। অথচ ২৩ শে জুন পলাশী দিবস উদযাপনের চেয়ে নবাব সিরাজউদ্দৌলার শাহাদাৎ বার্ষিকী পালনের গুরুত্ব কোনো অংশে কম নয়। নবাব প্রজন্ম আব্বাসউদ্দৌলার হাতে গড়া সংগঠন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে এই দিবসটি পালন করবে।

বিজ্ঞাপন

নবাব সিরাজউদ্দৌলার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, খতমে কোরআন, স্মরণসভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ। এসব কর্মসূচির মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।

স্মরণসভায় উপস্থিত বক্তারা ইতিহাসের স্মৃতিচারণ করে বলেন, ১৭৫৭ সালের ২ জুলাই চরম ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে মীরজাফরের ছেলে মীরনের নির্দেশে মুহাম্মাদি বেগ নির্মমভাবে হত্যা করে। তার এই শাহাদাতের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে বিদেশি ব্রিটিশ শাসনের পথ আরও সুগম হয়েছিল।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর