Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্পোর্টস ডেস্ক
৪ জুলাই ২০২৬ ০১:৪০ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ১০:৪৭

আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ছবি: ইন্টারনেট

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে ঝড়–বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকায় ম্যাচের সময় ঝড়-বৃষ্টি হতে পারে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আর এ নিয়ে সতর্ক রয়েছে আয়োজকরা।

স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার কথা। আর সকাল থেকে মিয়ামির আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। মাঝে মাঝে রোদ দেখা গেলেও সার্বিকভাবে আবহাওয়া ছিল গুমোট। আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে, বিকেলের দিকে আর্দ্র আবহাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো বজ্রপাত।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এ সময় শুধু খেলোয়াড়দেরই নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। যদি ওই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হয়, তাহলে নতুন করে আরও ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হবে। ফলে আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে ম্যাচ বন্ধ থাকবে কিনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ বন্ধ হলে স্বাভাবিক অবস্থায় ফের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা পাঁচ মিনিট ওয়ার্ম-আপের সুযোগ পাবেন।

উল্লেখ্য, এই ম্যাচটি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটি তার শততম ম্যাচ হতে যাচ্ছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো