Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২৩:৩১

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌ-রুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার ৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ভোলার ১০টি নৌরুটের মধ্যে রয়েছে- ইলিশা-ঢাকা,খেয়াঘাট-ঢাকা,ইলিশা-লক্ষ্মীপুর,দৌলতখান-আলেকজান্ডার,ঘোষেরহাট-ঢাকা,বোরহানউদ্দিন-ঢাকা,চরফ্যাশন-ঢাকা,হাতিয়া-ঢাকা,চরফ্যাশন-হাতিয়া,মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুট। তবে ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

মো. জাহাঙ্গীর বলেন, ‘বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল রয়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে রোববার বিকেল ৪টা থেকে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

ভোলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক মো.মনিরুজ্জামান বলেন, ‘বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভোলা নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ভোলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো