Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদ্রিদের সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন সংস্কৃতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৬:৪১ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ২০:১৭

প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং প্যালেস্টাইনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদানের যৌথ আমন্ত্রণপত্র মন্ত্রীর হাতে তুলে দেন।

আমন্ত্রণপত্র গ্রহণ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপ প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে আমন্ত্রণটি ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও প্যালেস্টাইনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ সময় মন্ত্রী স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎ শেষে সংস্কৃতি মন্ত্রী প্যালেস্টাইনের রাষ্ট্রদূতকে তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব সফলভাবে পালনের শুভকামনা জানান। রাষ্ট্রদূতও বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর