Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টারে বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
৭ জুলাই ২০২৬ ০৮:০০ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১২:৩৬

বালোগানের লাল কার্ড ইস্যুতে ম্যাচের আগে থেকেই ছিল বিতর্ক। নাটকীয়ভাবে লাল কার্ডের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজ মাঠে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের বালোগান। তবে ম্যাচটা শেষ পর্যন্ত জিতল বেলজিয়ামই। চার্লস ক্যাটেলারের জোড়া গোলে যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।

ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ম্যাচের ৯ম মিনিটে লিড নিল বেলজিয়াম। রাসকিনের অ্যাসিস্টে গোল করলেন চার্লস ক্যাটেলারে।

ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরল স্বাগতিকরা। মার্ক টিলম্যানের গোলে ম্যাচে ১-১ এ সমতা ফেরে। যুক্তরাষ্ট্র গোল শোধের এক মিনিটের মধ্যেই আবারও লিড ফিরে পেল বেলজিয়াম। সেই ক্যাটেলারের পা থেকেই এলো দ্বিতীয় গোল।

বিজ্ঞাপন

৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে জালে জড়ালেন ক্যাটেলারে। প্রথমার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের লিড নিইয়েই বিরতিতে গেল বেলজিয়াম।

দ্বিতীয় হাফের শুরুটাও গোল দিয়েই করল বেলজিয়াম। বিরতির পরপর ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের গোলে ৩-১ ব্যবধানে এগিতে বেলজিয়াম।

ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোল আসে রোমেলু লুকাকুর পা থেকে।  শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে গেল বেলজিয়াম। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর