Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেট
৮ জুলাই ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৭:৫৩

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়া – ছবি : সংগৃহীত

ঢাকা: মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে সংরক্ষণ ও পাচারের অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। র‍্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী মামলার বাদী ছিলেন।

বিজ্ঞাপন

তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক এনু, রুপন ভূঁইয়া এবং তাদের আট সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর আগে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি একই আদালতে অর্থ পাচার প্রতিরোধ আইনের আরেক মামলায় এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড এবং ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছিল।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর