Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাহাড় ধসে বান্দরবান-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৮:৩৭ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ২২:০২

বান্দরবান: বান্দরবানে টানা ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে পৌর শহরের কসাইপাড়া এলাকায় একটি বড় পাহাড় ধসে বান্দরবান সড়কের ওপর পড়ে। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

অপরদিকে, একই দিন বিকেল থেকে অব্যাহত বৃষ্টিতে থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান-থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এছাড়া পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ার কারণে চট্টগ্রাম-বান্দরবান এবং বান্দরবান-কক্সবাজার সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রী,পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালক শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বিজ্ঞাপন

চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে টানা বর্ষণ অব্যাহত থাকায় কাজ ব্যাহত হচ্ছে এবং নতুন করে পাহাড়ধসের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর