Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২৬ ০০:০০ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ০৯:১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করার পর বুধবার (৮ জুলাই) দেশটিতে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে ফিরবে কিনা, তা তিনি স্পষ্ট করেননি তিনি। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্প আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানি কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ইরান নিজেদের করা চুক্তি মেনে চলছে না। এদিন রাতে যুক্তরাষ্ট্র সম্ভবত ফের হামলা চালাবে বলে তিনি সতর্ক করেন। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) ইরানে হামলা চালায় মার্কিনী সেনাবাহিনী।

তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, ‘আমি একটি ছোট সতর্কতা দিয়ে রাখছি- আজ রাতে আমরা তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

এর আগে আঙ্কারায় সাংবাদিকদের কাছে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হিসেবে কাজ করা সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে।” তার এ মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়।

তেহরান যেন কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে— নিজের এমন যুদ্ধ-লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে তিনি ইঙ্গিত দেন যে, কোনো চুক্তি ছাড়াই হয়তো এ লক্ষ্য অর্জন করতে হবে।

এদিকে হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জেরে মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সংঘাতের এই খবরে তেলের দাম ব্যাপক বেড়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর