Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কচ্ছপিয়ায় কমছে বন্যার পানি, তবে কাটেনি শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১০:২০

​কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও এখনো পুরোপুরি কাটেনি শঙ্কা।

​স্থানীয় সূত্র জানায়, এখন পর্যন্ত এলাকার বেশ কয়েকটি নিম্নাঞ্চল ও নিচু সড়ক প্লাবিত অবস্থায় রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উল্লাহ জানান, টানা বৃষ্টির কারণে ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। সন্ধ্যার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করলেও এখনো বহু বসতবাড়িতে পানি জমে আছে। ফলে সাধারণ মানুষ তীব্র খাবার সংকটে ভুগছেন। উপজেলা প্রশাসন থেকে দ্রুত সহায়তার আশ্বাস দেওয়া হলেও এখনো দুর্গতদের কাছে শুকনো খাবার পৌঁছায়নি।

বিজ্ঞাপন

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও স্থানীয় সচেতন মহল ও দায়িত্বশীলরা সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। রাতভর আবারও ভারী বৃষ্টি হলে পানি নতুন করে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

টানা বন্যার কারণে এলাকার খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। তারা দীর্ঘদিন ধরে কাজে যেতে পারছেন না।

সারাবাংলা/এনজে