Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১২:৩৫

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় মাহবুবুল করিম আবরার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার মহাসড়কের ছোটদারোগারহাট ভূঁইয়া বটতলে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি দ্রুতগতির প্রাইভেটকারের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন গাড়িটি মহাসড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীতমুখী লেনে উঠে যায় এবং একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা মাহবুবুল করিম আবরারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আফছার বলেন, প্রাইভেটকারটির সামনের চাকা ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি ডিভাইডার অতিক্রম করে বিপরীত লেনে উঠে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর