Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৬:৩৮ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৮:৫৫

অভিনেত্রী তানজিন তিশা।

ঢাকা: শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

মামলার নথি অনুযায়ী, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ২০২৫ সালের ৫ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নির্বাচন করেন। পরে গত ১৮ জানুয়ারি শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। শাড়িটি পরে সংশ্লিষ্ট অনলাইন পেজের প্রচারণা চালানোর শর্তে তিনি শাড়িটি গ্রহণ করেছিলেন। এ বিষয়ে তিনি ভয়েস ও টেক্সট বার্তার মাধ্যমে সম্মতিও জানিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি শাড়িটি পরে কোনো প্রচারণা চালাননি এবং ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন।’

বিজ্ঞাপন

বাদীপক্ষের দাবি, এভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে তিনি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। অভিযোগ আমলে নিয়ে আদালত প্রথমে বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, ডিবির তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। তিনি আরও বলেন, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর