Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ৪ লাখ টাকার নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৯:২৭

​হিলি: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক করেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপির একটি চৌকস দল বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান প্রতিরোধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও বিজিবির এই ধরনের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং অপরাধী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি
১৫ জুলাই ২০২৬ ২০:১৭

আরো

সম্পর্কিত খবর