Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২০:৪৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ০৮:৪১

র‍্যাবের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘জুলাই শহিদ দিবস’-২০২৬ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপি বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষ্যে কোন উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বুধবার (১৫ জুলাই) র‌্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সার্বিকভাবে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে র‌্যাবও ‘জুলাই শহিদ দিবস’ এর নিরাপত্তা জোরদার করেছে। ১৬ জুলাই উপলক্ষ্যে এরই মধ্যে জারিকৃত সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব ফোর্সেস কাজ করছে। ১৬ জুলাই উদযাপনে নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব ফোর্সেস নিম্নোক্ত কার্যক্রম চালাবে।

বিজ্ঞাপন

নিরাপত্তা হুমকি জনিত স্থান পর্যালোচনাপূর্বক পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারী অব্যাহত রাখাসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র‌্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। তবে দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় মধ্যে প্রত্যাবর্তন কর্মসূচির রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নজরদারী জোরদার করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিবর্গের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

র‌্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ সমূহের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

‘জুলাই শহিদ দিবস’-২০২৬ উপলক্ষ্যে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের একান্তভাবে সহযোগিতা চেয়েছে র‌্যাব। এছাড়াও এ সময়ে যে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিটন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করণসহ র‌্যাবকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছে সংস্থাটি।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর