Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসির অনন্য কীর্তি

ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ০৮:১২ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১১:৫৭

৮৪ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা পিছিয়ে ১ গোলে। সময় ফুরিয়ে আসছে। আর্জেন্টিনার সমর্থকদের হৃৎস্পন্দও বাড়ছে। জাদুকরী কিছু দেখার অপেক্ষায় তারা। তখনই জাদুর ঝাঁপিটা খুললেন জাদুকর লিওনেল মেসি।

৮৫তম মিনিটে ফাঁকায় এনসো ফের্নান্দেসকে পেয়ে আলতো করে বাড়লেন বলটা। এরপর বুলেট শটে সমতা ফেরালেন ফের্নান্দেস। কাজ তখনও শেষ হয়নি। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেসি ক্রস বাড়ালেন ডি বক্সে। সেই ক্রসেই মাথা ছুঁইয়ে ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ২-১ গোলের জয় এনে দিলেন লাউতারো মার্তিনেস।

চোখ জুড়ানো দুই অ্যাসিস্টে ম্যাচের নায়ক মেসিই। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে দুই গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এর একটি ‘হ্যান্ড অব গড’ গোল। অপরটি তো স্বীকৃতি পেয়েছে শতাব্দী সেরারই।

বিজ্ঞাপন

মেসি হয়ত গোল পাননি। তবে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে তার দুই অ্যাসিস্টই খাদের কিনারা থেকে জয় এনে দিয়েছে আর্জেন্টিনাকে।

এই দুই অ্যাসিস্টে বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটা এখন এককভাবে মেসিরই।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর