Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপের যে ম্যাচ কেউ খেলতে চায় না

ক্রীড়া ডেস্ক
১৭ জুলাই ২০২৬ ০৮:৩৭ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১২:০৪

প্রতি বিশ্বকাপেই সেমিফাইনাল শেষে এই বিষয়টা সামনে আসে। সেটা হলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরার স্বপ্ন নিয়ে, অনেকটা পথ পাড়ি দিয়ে খুব কাছে এসে ছিটকে পড়ার পর, এই নিয়মরক্ষার ম্যাচটি খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

শেষ চারের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় গত দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স। মূল অভিযান থেকে ছিটকে পড়ে, এবার ‘একেবারে অপ্রয়োজনীয়’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের মুখোমুখি হবে ইংল্যান্ড।

আর্জেন্টিনার বিপক্ষে হতাশাজনক হারের পর, সংবাদ সম্মেলনে এই ম্যাচ নিয়েও প্রশ্ন করা হলো টুখেলকে। উত্তরে কোনো রাখঢাক না করে বিরক্তি প্রকাশ করলেন তিনি, ‘আমাদের কোনো খেলোয়াড় এবং ফ্রান্স দলের কোনো খেলোয়াড় এই ম্যাচ খেলতে চায় না। তারা ফাইনাল খেলতে চায়। লক্ষ্যে পৌঁছাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাই বিশ্বকাপ জয়ের জন্যই খেলে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমনই।’

বিজ্ঞাপন

মায়ামিতে আগামী শনিবার মাঠে গড়াবে ম্যাচটি। প্রবল চাপের সেমি-ফাইনালের পর রিকভারির জন্য যথেষ্ট সময় না পাওয়াতেও বিরক্ত টুখেল, ‘রিকভারির জন্য ফ্রান্সের চেয়ে আমাদের হাতে সময় একদিন কম, তবে আমরা পেশাদারিত্বের সঙ্গেই কাজটা করব।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর