কক্সবাজার: বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আঘাত হেনেছে টর্নেডো।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে এই টর্নেডো আঘাত হানে।
কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে এক অলৌকিক ঘটনা ঘটেছে। বিগত ৩০ বছরের এমন চক্রমান সাধারণ মানুষ দেখতে না পেলেও গতকাল বিকেলে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকতে এমন ঘূর্ণীয়মান টর্নেডো সৃষ্টি হয়েছে। এ সময় সুগন্ধা পয়েন্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে টর্নেডোয় কক্সবাজার সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী ছিল টর্নেডোটি।
কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। দুপুর পৌনে তিনটার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।