Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্পেনকে ইনিয়েস্তার সতর্কবার্তা / ‘মেসিকে থামানো অসম্ভব’

ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই ২০২৬ ০৮:২৪ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১১:৩২

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেনকে সতর্ক করলেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১০ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের মতে, লিওনেল মেসিকে পুরোপুরি থামানো সম্ভব নয়। তাই তাকে নিয়েই বেশি ভাবার বদলে নিজেদের খেলায় মনোযোগী হওয়াই হবে স্পেনের সাফল্যের চাবিকাঠি।

নিউইয়র্কে ‘এল পার্তিদাজো দে কোপে’-কে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘মেসিকে পুরোপুরি থামানো অসম্ভব। আসল বিষয় হলো, স্পেন নিজেদের খেলায় কতটা আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে, সুযোগ তৈরি করতে পারে এবং সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে।’

চলতি বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসির প্রশংসা করেন সাবেক বার্সেলোনা তারকা, ‘তাকে বর্ণনা করার মতো ভাষা নেই। তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে যা করছে, তা শুধু সম্মান জানানো ছাড়া আর কিছুই করার নেই।’

বিজ্ঞাপন

তবে মেসির হুমকির কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি স্পেনের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী থাকারও পরামর্শ দিয়েছেন ইনিয়েস্তা, ‘ভয় নিয়ে কখনোই খেলতে নেই। এই দলের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টজুড়ে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে এবং ফাইনালেও তারা সেই আত্মবিশ্বাস নিয়েই নামবে। দলে যে-ই খেলুক সবাই নিজের দায়িত্ব জানে। মাঠে তাদের দেখে মনে হয় সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

ফাইনালে যদি মাত্র এক গোলেই স্পেন জেতে, সেটি কে করবে—এমন প্রশ্নের জবাবে ইনিয়েস্তা বলেন, ‘কে গোল করল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো স্পেন যেন চ্যাম্পিয়ন হয়। জয়সূচক গোলটি যে-ই করুক, সেটাই সবচেয়ে বড় বিষয়।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর