Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব নিজেদেরই কাঁধে নিতে হবে: হাসনাত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জুলাই ২০২৬ ২২:০৪ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৫:৩৪

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

পিরোজপুর: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত সরকার জনগণের কাছ থেকে তিনটি নির্বাচন কেড়ে নিয়েছিল। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। আর সবাই রাজপথে নামার কারণেই পরিবর্তন সম্ভব হয়েছিল। পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে না নিলে পরিবর্তন আসে না।’

সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।’

বিজ্ঞাপন

সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ৫ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদে সরব থেকেছেন। তিনি অভিযোগ করে বলেন, অতীতে এস আলমসহ বিভিন্ন গোষ্ঠী ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়েছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে।

তিনি দুর্নীতি-লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, জেলা আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের এনসিপির মনোনীত প্রার্থী শামীম হামিদী।

এ সময় হাসনাত আবদুল্লাহ জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর