Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে আছেন কারা?

ক্রীড়া ডেস্ক
২২ জুলাই ২০২৬ ০৯:১৩ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ১১:৪৫

প্রতিটি বিশ্বকাপে ফিফা সেরা একাদশ বাছাইয়ের জন্য সাধারণ দর্শকদের ভোট দেওয়ার সুযোগ করে দেয়। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৪-৩ ফর্মেশনে দল গঠন করতে পারছেন ভোটাররা।

ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন অবশ্য চ্যাম্পিয়ন স্পেনের মার্ক কুকুরাইয়া ও পেদ্রো পররো। তালিকায় থাকা অন্য ডিফেন্ডাররা হলেন রানার্সআপ আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গাব্রিয়েল মাগালাইস ও ফ্রান্সের দাইয়ু উপামেকানো।

গোলরক্ষকদের তালিকায় আছেন গোল্ডেন গ্লাভস জয়ী স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, কেইপ ভার্ডের ভাজিনিয়া, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম।

বিজ্ঞাপন

মিডফিল্ড ও উইংয়ে আছেন গোল্ডেন বল জয়ী স্পেনের রদ্রি, লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এন্সো ফের্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মরক্কোর ইসমায়েল সাইবারি।

আক্রমণভাগে আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস, নরওয়ের আর্লিং হলান্ড ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

বিশ্বকাপজয়ী স্পেনের রক্ষণভাগের অন্যতম দুই স্তম্ভ পাউ কুবারসি ও আইমেরিক লাপোর্তেকে টুর্নামেন্টের সেরা একাদশের মনোনয়ন তালিকায় না রাখায় সমালোচনার ঝড় উঠেছে।

পুরো বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই দুই সেন্টার-ব্যাক। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে, সেটিও বেলজিয়ামের বিপক্ষে। মাত্র ১৯ বছর বয়সী কুবারসি নিজের অসাধারণ নৈপুণ্যের জন্য জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।

তবুও ফিফার প্রকাশিত বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়ন তালিকায় জায়গা হয়নি কুবারসি বা লাপোর্তের। বিষয়টি স্প্যানিশ গণমাধ্যমে ব্যাপক বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর