Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেমন হবে রিয়ালের নতুন অ্যাওয়ে জার্সি?

ক্রীড়া ডেস্ক
২৪ জুলাই ২০২৬ ০৮:২৬

লা লিগার নতুন মৌসুম শুরুর বাকি আর অল্প কয়দিন। ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে নিজেদের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

মাস দুয়েক আগে আগামী মৌসুমের জন্য হোম জার্সি সামনে এনেছিল রিয়াল। এবার তারা উন্মোচন করল দ্বিতীয় কিট।

ক্লাবটির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সিতে স্পন্সরের জন্য সবুজ রঙ এবং অ্যাডিডাসের বিখ্যাত থ্রি-স্ট্রাইপে মেজেন্টা থিম ব্যবহার করা হয়েছিল। নতুন এই অ্যাওয়ে জার্সিতে সেই স্পন্সরের রঙের সাথেই মিল রেখে ডিজাইন করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রিয়াল তাদের নতুন জার্সি নিয়ে জানিয়েছে, ‘জার্সিটি গাঢ় সবুজ রঙের এবং এতে অফ-হোয়াইট ডিটেইলিং রয়েছে। অতীতের একটি জার্সিকে এখানে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছ।‘

বিজ্ঞাপন

মাদ্রিদের নতুন মৌসুমের এই অ্যাওয়ে জার্সিতে আছে একটি সূক্ষ্ম জ্যামিতিক প্যাটার্ন এবং অফ-হোয়াইট ট্রিম, আছে অফ-হোয়াইট কলারও। আছে অ্যাডিডাসের ক্লাসিক ‘ট্রেফয়েল’ লোগো।

রিয়াল আশা করছে, নতুন এই জার্সি সমর্থকদের মধ্যে দারুণ সাড়া ফেলবে।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাডিডাসের অনলাইন স্টোরে এরই মধ্যে চলে এসেছে এই জার্সি। প্রাপ্তবয়স্কদের জন্য সবচেয়ে সাশ্রয়ী সংস্করণটির দাম শুরু হচ্ছে ১২৫ ডলার থেকে।

কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এবং ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন এই কিট উন্মোচনের মূল বিজ্ঞাপন মুখ। অন্য ছবিতে ফেদরিকো ভালভার্দে, আরদা গুলের, চুয়ামেনি, ব্রাহিম দিয়াজ এবং আন্তোনিও রুডিগারকেও দেখা গেছে।

অ্যাওয়ে জার্সিতে গোলকিপার পরবে হালকা নীল রঙের কিট। হাতা এবং সাইড প্যানেলে থাকবে গাঢ় শেড এবং অ্যাডিডাসের স্ট্রাইপগুলোতে ব্যবহার করা হয়েছে ফ্লুরোসেন্ট হলুদ রঙ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর