Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির পদত্যাগ: গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৬:০৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২৩:১২

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত দুদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে চলমান আলোচনার মধ্যেই শুক্রবার সকালে (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে। তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। বর্তমান সরকার জনগণের কাছে সবসময় দায়বদ্ধ।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ: গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থেই এগিয়ে যাচ্ছে সরকার। নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তা পালনে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বিশ্বে নানান যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি ও রাজনীতিতে একটি অস্থিরতা চলছে। বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত অথবা অন্য যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটার অপশন আছে। তবে পদত্যাগের বিষয়ে আমরা জানি না।’

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর