Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কে হচ্ছেন বেলজিয়ামের নতুন কোচ?

ক্রীড়া ডেস্ক
২৫ জুলাই ২০২৬ ০৯:০৩

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়ে বেলজিয়াম। এরপর চুক্তি শেষ হওয়ায় দলকে বিদায় বলেছিলেন কোচ  রুডি গার্সিয়া। এবার দলের দায়িত্ব নিলেন সাবেক ডাচ ফুটবলার মার্ক ভ্যান বোমেল।

৪৯ বছর বয়সী বোমেল কোচ ২০২৮ ইউরো পর্যন্ত বেলজিয়ামের দায়িত্বে থাকবেন। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বোমেল, ‘বেলজিয়াম জাতীয় দলের প্রধান কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। আমার ওপর আস্থা রাখার জন্য বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। বেলজিয়ামে অনেক অসাধারণ খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অপার।’

বিজ্ঞাপন

বেলজিয়াম ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর ভিনসেন্ট মানার্ট জানান, খেলোয়াড় ও কোচ হিসেবে বোমেলের আন্তর্জাতিক ফুটবল অভিজ্ঞতা বেলজিয়ামের এই তরুণ ও প্রতিভাবান স্কোয়াডকে নিজেদের সেরাটা মেলে ধরতে সাহায্য করবে।

পিএসভি আইন্দহোভেন এবং ভিএফএল উলফসবার্গে দায়িত্ব পালনের পর বোমেল বেলজিয়াম ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের হেড কোচ হিসেবে যোগ দেন। সেখানে দুই বছরের সফল ক্যারিয়ারে তিনি ক্লাবটিকে ৬৬ বছর পর বেলজিয়ান প্রো লিগের শিরোপাসহ বেলজিয়ান কাপ ও বেলজিয়ান সুপার কাপের ট্রেবল ট্রফি এনে দেন।

খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভির হয়ে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার ডাচ জাতীয় দলের হয়ে ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের হয়ে মাঠে নামেন।

বোমেলের সঙ্গে বেলজিয়ামের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন তিন অভিজ্ঞ সহকারী কোচ-  নেদারল্যান্ডস ও চেলসির সাবেক উইঙ্গার বউদেউইন জেনডেন, সাবেক বেলজিয়ান তারকা মার্টেন মার্টেনস এবং রাইনিয়ার রবেনমন্ড।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর