Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৯:০৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ২০:০৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপে পৌঁছেছেন।

শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মালদ্বীপ সফর করছেন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সাথে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

বিজ্ঞাপন

আলোচনায় মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণের বিষয়গুলো প্রাধান্য পাবে।

এছাড়া দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের মালদ্বীপে প্রথম সরকারি সফর। এই সফর মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি আগামী দিনগুলোতে বর্ধিত সহযোগিতার পথ সুগম করবে।

উল্লেখ্য, ম্যানিলায় আসিয়ান রিজিওন্যাল ফোরাম-এর সম্মেলন শেষে মালদ্বীপে গেলেন পররাষ্ট্রমন্ত্রী।