Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৯:৫৬

রাজধানীর ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদন – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত সুধাসদন বাড়ি থেকে শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে পরিত্যক্ত সুধাসদন বাড়িটির ২য় তলায় দরজার উপরে ভেন্টিলেটরের সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই।

তিনি জানান, ফিঙ্গার প্রিন্টের সাহায্য তার নাম পরিচয় সনাক্ত করা হয়। সে থাকত হাজারীবাগ রায়েরবাজার এলাকায়। ২২ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে তার। তবে সে মাদকাসক্ত ছিল। ঠিকমত কোনো কাজ করত না। ৪ মাসের বাসা ভাড়া দিতে না পারায় তাকে বাসা থেকে বের করে দিয়েছে। বর্তমানে সে ভবঘুরে জীবনযাপন করত। শুক্রবার রাতে যে কোনো সময় সুধাসদন বাড়িটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন