Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আয়ের চেয়ে ব্যয় বেশি জাতীয় পার্টি’র

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৫:০৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৭:২৭

‎ঢাকা: ২০২৫ পঞ্জিকা বছরে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। গত বছর দলটি ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা আয় করলেও ব্যয় করেছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। অর্থাৎ আয় অপেক্ষা খরচ ৫ লাখ ৭৯ লাখ ১৬৩ টাকা বেশি হয়েছে। নির্বাচন থাকার কারণে এবার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

‎রোববার (২৬ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

‎এ সময় তিনি জানান, ২০২৪ সালের স্থিতিসহ ব্যাংকে মোট ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা জমা ছিল, যা থেকে ২০২৫ সালের অতিরিক্ত খরচ বাদ দেওয়ার পর বর্তমানে ব্যাংকে অবশিষ্ট রয়েছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।

‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও জাপা সমর্থিত প্রার্থীরা এতে অংশ নেবেন এবং দলের পক্ষ থেকে তাদের পূর্ণ সমর্থন থাকবে।

‎সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচার বা গ্রেপ্তারের দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি সংবিধানবিরোধী কোনো কাজ না করে থাকলে তার গ্রেফতারের দাবি তোলার যুক্তিকতা নেই, তাই এ নিয়ে জাতীয় পার্টির নতুন করে কোনো মন্তব্য নেই।

‎এছাড়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর জাপার অভ্যন্তরীণ ভাঙন প্রসঙ্গে তিনি দাবি করেন, দল ছেড়ে যাওয়া অধিকাংশ নেতাই এরই মধ্যে জিএম কাদেরের নেতৃত্বে ফিরে এসেছেন। দুই অংশের একীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে তৃণমূলে এর কোনো নেতিবাচক প্রভাব নেই এবং আগামী নির্বাচনে কিছু নির্দিষ্ট অঞ্চলসহ সারা দেশেই দল ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর