Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্রমবাজার চালু করতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৪:৪৪

প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশিদের জন্য মালয়ে‌শিয়ার শ্রমবাজার আবার চালু করার বিষয়ে আলোচনা করতে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদে‌শিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) রাতে দুই দিনের সফরে কুয়ালালামপুরের উদ্দেশে মন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। মন্ত্রীর সফরসঙ্গী হতে পারেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গে‌ছে।

সূত্র জানায়, বাংলাদে‌শি‌দের জন্য পুণরায় মালয়ে‌শিয়ার শ্রমবাজার চালু কর‌তে চায় সরকার। তবে বাজার চালুর ক্ষে‌ত্রে কিছু জ‌টিলতা র‌য়ে‌ছে। সেগুলো নিরসনের উদ্যোগ হিসেবে মন্ত্রী মালয়ে‌শিয়ার সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে দেশ‌টি সফরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে।

এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায়-দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি।

বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

জু‌নের মাঝামা‌ঝিতে প্রধানমন্ত্রী তারেক রহমা‌ন মালয়েশিয়া সফর করেন। ওই সফরে সরকারপ্রধান বাংলাদে‌শি‌দের জন্য পুনরায় শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর