Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ৪৫ লাখ টাকার কারেন্ট জাল ও ভারতীয় মাদক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৮:০২

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, মাদকদ্রব্য ও ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। পরে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সরকারি বিধি অনুযায়ী উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

একই দিন ভোর সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠ এলাকায় ধর্মদাহ বিওপির একটি টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর