Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ২২:২৬

হোসেন সাদাত – ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত।

মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের এই আদেশ জারি করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনাররা অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া তার বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

হোসেন সাদাত (এফসিএস) বর্তমানে ‘ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ’ (আসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট’ (বিআইসিএম), ‘কর্পোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন’ এবং আইসিএসবির বোর্ড বা কাউন্সিলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো