ঢাকা: দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলা কিউআর-এর ব্যবহার। গত মে মাসে এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ১৫২ কোটির সামান্য বেশি। যা বাড়তে বাড়তে ১০ম সপ্তাহে হয়েছে ৩৫২ কোটি। আর ১৭ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রায় ৯৪ লাখ কিউআরে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৪৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ক্যাশলেস বাংলাদেশ শাখার সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, ১৯ থেকে ২৫ জুলাই সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে মোট ৯২ লাখ ৯৪ হাজার ১৩৬টি কিউআরে লেনদেন হয়েছে। লেনদেনের মোট পরিমান দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ কোটি টাকা। আর ১৭ থেকে ২৩ মে সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে ৬ লাখ ৮৪ হাজার ২১৩টি লেনদেন হয়েছিল। সে সময় লেনদেনেরপরিমান ছিল ১৯৬ কোটি ২৫ লাখ টাকা। ২৪ মে থেকে ৩০ মে ৫ লাখ ৮৭ হোজার ৯৬৭ টি কিউআরে লেনদেন হয ১৭৪ কোটি ৪৪ লাখ টাকা। ৩১ মে থেকে ৬ জুন সপ্তাহে লেনদেনের সংখ্যা নেমে আসে ৫ লাখ ৭৬ হাজার ৯৫০টিতে। ওই সময় লেনদেনের অর্থমূল্য ছিল প্রায় ১৪৯ কোটি ৫৬ লাখ টাকা, যা পর্যালোচনাধীন সময়ের মধ্যে সর্বনিম্ন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ জুন থেকে থেকে ৪ জুলাই পর্যন্ত সপ্তম সপ্তাহে প্রথমবারের ১২ লাখ ৪৫ হাজার ৬৭৩ টি কিউআরে লেনদেন হয় ২৬১ কোটি ৩৫ লাখ টাকা। জুলাই মাসে সেই প্রবৃদ্ধি আরও জোরালো হয়। ৫ থেকে ১১ জুলাই ৮ম সপ্তাহে প্রায় ১৩ লাখ কিইআরে লেনদেন হয় ২৯৮ কোটি ৮৪ লাখ। আর ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত ৯ম সপ্তাহে ১৪ লাখ ১২ হাজার ৮৪৩টি কিউআরে লেনদেন হয় ৩৩৭ কোটি ৭৩ লাখ টাকা। আর ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত ১০ম সপ্তাহে ১৪ লাখ ৯৮স হাজার ৭৮৫টি কিউআরে রেকর্ড লেনদেনের পরিমাণ পৌঁছেছে ৩৫২ কোটি ১৪ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচাল আরিফ হোসেন খান সারাবাংলাকে বলেন, দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা কিউআরের বিস্তার এবং গ্রাহকদের ডিজিটাল পেমেন্টে আগ্রহ বৃদ্ধির কারণে এ প্ল্যাটফর্মে লেনদেনের ধারাবাহিকভাবে বাড়ছে। কিউআর কোড ব্যবহার করে সহজেই অর্থ পরিশোধ করতে পারছেন। ফলে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বাংলা কিউআরের গ্রহণযোগ্যতাও দ্রুত বাড়ছে।