Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১২:৪৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সারে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পরে সে। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সোয়া ৫টার দিকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। ১০ দিন ধরে তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছিল।

তিনি আরও জানান, গত তিনদিন আগে শারীরিক সমস্যার কারণে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে এই দেখেন আপনার মেয়ে লাফ দিচ্ছে। সাথে সাথে আমি দৌড়ে ধরতেই সে লাফ দিয়ে নিচে একটি প্রাইভেটকারের ওপর পরে যায়। দ্রুত নিচে গিয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগী মারা গেছে। তবে স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর