Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন গায়ানা!

ক্রীড়া ডেস্ক
২ আগস্ট ২০২৬ ১২:৫৭

টি-টোয়েন্টিতে ৮৬ রানের লক্ষ্য দিয়েও কি ফাইনাল জেতা সম্ভব? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন কাণ্ডই ঘটেছে গ্লোবাল সুপার লিগে। মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার পরও সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে গুটিয়ে দিয়ে ৬ রানের নাটকীয় জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

টি-টোয়েন্টি ফাইনালের ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল গায়ানা অ্যামাজন। এর আগে ওয়েস্ট আফ্রিকা ট্রফির ফাইনালে সবচেয়ে কম ১০৩ রান করে রোয়ান্ডাকে হারিয়েছিল নাইজেরিয়া। এই প্রথমবার একশ রানের কম করে কোনো দল ফাইনালে জিতল।

২০২৪ সালে যাত্রা শুরু হওয়া গ্লোবাল সুপার লিগের এটি ছিল তৃতীয় আসর। টুর্নামেন্টটিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল গায়ানা। উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশের রংপুর রাইডার্স।

বিজ্ঞাপন

ফাইনালজুড়ে দাপট ছিল বোলারদের। প্রভিডেন্সে গায়ানা টস জিতে আগে ব্যাটিং নিয়েই বিপদে পড়েছিল। ৬.২ ওভারের মধ্যে তাদের শীর্ষ পাঁচ ব্যাটার ডাগআউটে ফিরে যান। তাদের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। একটা সময় তাদের স্কোরবোর্ড ছিল  ৮ উইকেটে ২৯ রান! শেষ পর্যন্ত ৯ম উইকেটে ডোয়াইন প্রিটোরিয়াস ও ফোর্ডের ৪১ রানের জুটির সুবাদে ৮৫ রানের পুঁজি পায় তারা। ১০ নম্বরে নামা ফোর্ড করেছেন দলীয় সর্বোচ্চ ২৩ বলে ২৮ রান।

শিরোপা জিততে সান ফ্রান্সিসকোর দরকার ছিল মাত্র ৮৬ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এই মামুলি লক্ষ্যই তারা ছুঁতে পারেনি। দলের মাত্র দুই ব্যাটার ছুঁয়েছেন দুই অংক। সর্বোচ্চ ৩১ রান এসেছে অলিভার পিকের ব্যাট থেকে। তিনটি করে উইকেট পেয়েছে মোহাম্মদ নবী ও ডোয়াইন প্রেটিয়াস।

শেষ পর্যন্ত ১৮ ওভার ৩ বলে ৭৯ রানেই গুটিয়ে যায় সান ফ্রান্সিসকোর ইনিংস। ৬ রানের ঐতিহাসিক এক জয় পায় গায়ানা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর